২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:১৪| বসন্তকাল|
শিরোনাম:
জনগণের কষ্ট লাঘবে কড়া হুঁশিয়ারি এমপি বকুলের: প্রান্থশালা গুদারাঘাটের টোল বন্ধের ঘোষণা রায়পুরায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেলাবোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসিকে জরিমানা বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রোজাদারদের সম্মানে ইতালিতে ইফতার ও দোয়া মাহফিল রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম নিয়ে ‘একটি কলমের দাম’ উপন্যাসের মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন ‘অদম্য নারী’ বিভাগীয় সম্মাননা

মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম নিয়ে ‘একটি কলমের দাম’ উপন্যাসের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,

নরসিংদী প্রতিনিধি:
মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম, পেশাগত চ্যালেঞ্জ ও সত্য প্রকাশের সাহসিকতার গল্প নিয়ে সাংবাদিক মোস্তফা খানের লেখা উপন্যাস ‘একটি কলমের দাম’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও সাংবাদিক মোস্তফা খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।
সাংবাদিক এস. এম. শরীফ মিয়া–এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এ.বি.এম. আমির হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মো. জয়নুল আবেদীন, রায়পুরা সরকারি কলেজের বাংলা প্রভাষক শামীমা আক্তার শিমু এবং নরসিংদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. ফারুক মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. নুরউদ্দিন আহমেদ, এপেক্স ক্লাব অব রায়পুরার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সামসুল হুদা আনসারীসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘একটি কলমের দাম’ উপন্যাসে মফস্বল সাংবাদিকদের বাস্তব জীবন, পেশাগত সীমাবদ্ধতা, ভয় ও সাহসের নানা গল্প তুলে ধরা হয়েছে। বইটি শুধু সাংবাদিকতার গল্প নয়, বরং সততা, দায়িত্ববোধ ও মানবিকতার এক বাস্তব প্রতিচ্ছবি।
লেখক মোস্তফা খান বলেন, “এই বইটি উৎসর্গ করেছি সেই সব মফস্বল সাংবাদিকদের, যারা ভয় পেলেও সত্য বলা বন্ধ করেন না—যারা কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।”
অনুষ্ঠান শেষে অতিথিরা উপন্যাসটির মোড়ক উন্মোচন করেন এবং লেখককে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...