রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় কোলাহলমুক্ত মনোরম পরিবেশে অবস্থিত ইমপেরিয়াল মডেল হাই স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. মোমেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান মো. জাকির মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, মো. হীরক মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা ডা. মো. শাহাব উদ্দিন, ইকবাল হোসেন ও ডা. মো. ইমরান হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. শহিদুল কবির (শহিদ), মিলন মিয়া, ফরিদুজ্জামান (ফরিদ), সাবিনা আক্তার, সুমন মিয়া ও ফয়সাল মিয়া। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহ-প্রধান শিক্ষক খন্দকার শাহ নেওয়াজসহ সহকারী শিক্ষক সোহেল রানা, সম্রাট মিয়া, শারমিন আক্তার, রিফাত আহামেদ, শাহিনুর আক্তার, জুনাইদ হোসেন ও সুমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।