২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪৪| বসন্তকাল|
শিরোনাম:
জনগণের কষ্ট লাঘবে কড়া হুঁশিয়ারি এমপি বকুলের: প্রান্থশালা গুদারাঘাটের টোল বন্ধের ঘোষণা রায়পুরায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেলাবোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসিকে জরিমানা বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রোজাদারদের সম্মানে ইতালিতে ইফতার ও দোয়া মাহফিল রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম নিয়ে ‘একটি কলমের দাম’ উপন্যাসের মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন ‘অদম্য নারী’ বিভাগীয় সম্মাননা

জনগণের কষ্ট লাঘবে কড়া হুঁশিয়ারি এমপি বকুলের: প্রান্থশালা গুদারাঘাটের টোল বন্ধের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কঠোর অবস্থান নিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. আশরাফ উদ্দিন বকুল। প্রান্থশালা গুদারাঘাটে ইজারা ও টোল আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ বন্ধে তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
সম্প্রতি এক জনসভায় বক্তব্যে এমপি বকুল বলেন, “গরিব-দুঃখী মানুষের কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য। প্রান্থশালা গুদারাঘাটের টোল নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল, তা আর চলতে দেওয়া হবে না। কোনো অদৃশ্য শক্তির দাপট দেখিয়ে জনগণের পকেট কাটা সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, খেটে খাওয়া মানুষ যাতে নির্বিঘ্নে ও অতিরিক্ত খরচ ছাড়াই যাতায়াত করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এসময় ঠিকাদারদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি বকুল বলেন, “কাজ বাগিয়ে নেওয়ার জন্য ঠিকাদারদের মধ্যে যে অসম প্রতিযোগিতা চলে এবং পরে সেই খরচের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তা অবিলম্বে বন্ধ করতে হবে। জনগণকে জিম্মি করে টাকা আদায়ের মাধ্যমে কোনো উন্নয়ন কাজ বা সেবা আমরা চাই না।”
তিনি আরও বলেন, ঠিকাদারদের সিন্ডিকেট ও অনিয়মের কারণে যেন সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের সিন্ডিকেট বা অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কাজ নেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, “আমি সাধারণ মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। কোনো ঠিকাদার বা স্বার্থান্বেষী মহলের কারণে আমার এলাকার মানুষ জিম্মি থাকবে—এমনটা হতে দেওয়া হবে না।”
স্থানীয়দের প্রত্যাশা, এমপি বকুলের এ নির্দেশনার ফলে দীর্ঘদিনের টোল-সংক্রান্ত ভোগান্তি থেকে রায়পুরা চরাঞ্চলের সাধারণ মানুষ স্বস্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...