২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৩০| শীতকাল|
শিরোনাম:
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার ছেলের আবেগঘন স্ট্যাটাস বেলাবোতে বিএনপির ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে আমান উল্লাহর গণসংযোগ শিবপুরে ব্রাইট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বেলাবোতে ধানের শীষের পক্ষে প্রচারণায় ছাত্রদল নরসিংদী যুবদল নেতা বিদ্যুতের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিসি আনোয়ার রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার তুলাতলী মডেল হাই স্কুলে পিঠা উৎসব–২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন’র ৬২ তম বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,

ডেস্ক নিউজ:
ডিপ্লোমাধারী ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন দন্ত চিকিৎসকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন’র ৬২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি ডা: আতাউর রহমান বাবলা’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: একে এম ফজলুল হক ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা: মহিউদ্দিন রাশেদ।

এ সময় এসোসিয়েশনের সহ সভাপতি ডা: আবুল কালাম বাবলা, ডা: মোস্তাফিজুর রহমান, ডা: মো: শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো: নজরুল ইসলাম,
ট্রেজারার ডা: বিনয় কুমার গোস্বামী, দপ্তর সম্পাদক ডা: এম এ মান্নান, সমাজকল্যাণ সম্পাদক ডা: মাইনউদ্দিন খন্দকার, প্রচার সম্পাদক ডা: মো: এনামুল হক, আপ্যায়ন সম্পাদক ডা: মো: আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য ডা: গোলাম খাজা ময়েন উদ্দিন হাসান, ডা: মো: সেলিম, ডা: মো: তোফাজ্জল হোসেন, ডা: সন্জতি কুমার বিশ্বাস, ডা: শাহীনুর আলম, ডা: মো: নজরুল ইসলাম খান, ডা: একে এম সোহরাব হোসেন, ডা: মো: কাউসার আহমেদ, ডা: মো: সামসুল হক, ডা: আব্দুল কাদের মোল্লা, ডা: বেলাল হোসেন উদয়ন, ডা: মো: মজিবুর রহমান, ডা: নূর মোহাম্মদ খান, ডা: আব্দুল আওয়াল, ডা: মো: মোশারফ হোসেন, ডা: শাহাদাত হোসেনসহ বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ের চার শতাধিক সদস্য, ডেলিগেট উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ জয়নুল আবেদীন, যুগ্ম আহবায়ক মো.মাহবুব আলম, এড.শরিফুল ইসলাম নিরব নির্বাচন পরিচালনা করেন। এসময় একই পদে একাধিক প্রতিদ্বন্দী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটি বিনা প্রতিদ্বন্দীতায় ৩১ জন নির্বাচিত জনকে নির্বাচিত ঘোষণা করেন।

নয়া কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে ডা: আতাউর রহমান বাবলা, সাধারণ সম্পাদক হিসেবে ডা: একে এম ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মহিউদ্দিন রাশেদ নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...