৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৪:১৮| বসন্তকাল|
শিরোনাম:
রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

বেলাবোতে ধানের শীষের নির্বাচনি উঠান বৈঠক

আলমগীর পাঠান:
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমানের বাড়িতে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জহির উদ্দিন মাস্টার, এবং ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ বিএনপি মনোনীত প্রার্থী, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আহসান হাবীব বিপ্লব, নরসিংদী শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রিপন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সরকার, সদস্য আসাদুল হক খসরু, উপজেলা উলামা দলের প্রচার সম্পাদক হাজী বিল্লাল হোসেন, ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এনাম ফকির, জাকির হোসেন তালুকদার, সাবেক যুগ্ম সম্পাদক সেরেগোল, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
ইতালিস্থ মোঃ আমান উল্লাহ আমান বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আগামী ১২ তারিখের নির্বাচনে আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বাধীনতার বিরোধী বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...