বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান একাডেমি-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালেই বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা তনয় ও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাহালম আহমেদ।
একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. হারুন-অর-রশীদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মজিবুর রহমান লাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি ও একাডেমির সদস্য মো. আব্দুল বাছেদ মাস্টার, প্রতিষ্ঠাতা সদস্য মো. বাচ্চু মিয়া, নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, একাডেমির অধ্যক্ষ মো. আল জামিল শুভ (আলমগীর), প্রতিষ্ঠাতা সদস্য সো. জহিরুল হুদা ইউনুছ, মো. ফরিদ উদ্দিন হিরু, মো. তায়েব উদ্দিন, মোছা. রেজিয়া বেগম ও রফিকুল ইসলাম বাবুলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক ও একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মো. হারুন-অর-রশিদ (বি.এ)।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য, গান ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।