৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১২:৩২| বসন্তকাল|
শিরোনাম:
রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক:

সততা, সাহস আর নৈতিকতার মেলবন্ধনে গড়া এক নাম- সাংবাদিক মোস্তফা খান। সাংবাদিকতার জগতে যিনি এক অনন্য আলোকবর্তিকা, প্রেরণার প্রতীক এবং কলমের যোদ্ধা। তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য শুভানুধ্যায়ী। জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন শুধু এক নাম- মোস্তফা খান।
সহকর্মীরা লিখছেন ভালোবাসায় ভরা শুভেচ্ছা, শিষ্যরা প্রকাশ করছেন কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভি-এর প্রতিনিধি বিনা বেগম তাঁর ফেসবুকে লিখেছেন—
“শুভ জন্মদিন আমার সাংবাদিকতার গুরু, প্রিয় মোস্তফা ভাই।
কলমের শক্তি, সত্যের সাহস আর নৈতিকতার পাঠ যাঁর হাত ধরে শিখেছি- সেই মানুষটির আজ জন্মদিন।
আপনি শুধু একজন শিক্ষক নন, আপনি একজন আলোকবর্তিকা।
আল্লাহ আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সাফল্যে ভরিয়ে রাখুন।
আপনার ছায়া আমাদের মাথার ওপর সবসময় থাকুক।”

অন্যদিকে, রায়পুরা উপজেলা রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ’র প্রতিনিধি অজয় সাহা লিখেছেন—
“আজকের এই বিশেষ দিনে জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।
যার হাত ধরে আমি সাংবাদিকতার পথে প্রথম হাঁটতে শিখেছি, সত্য বলার সাহস ও কলমের শক্তি বুঝতে শিখেছি।
সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সাফল্য দান করুন।
শুভ জন্মদিন মোস্তফা ভাই- আপনার প্রতি রইলো অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

গুণী এই সাংবাদিকের প্রতি এমন উচ্ছ্বাস ও ভালোবাসা যেন প্রমাণ করে- তিনি শুধু একজন সংবাদকর্মী নন, বরং এক প্রজন্মের প্রেরণার উৎস।

সহকর্মীরা বলেন, “মোস্তফা ভাই মানেই সাহস, সততা আর দায়িত্ববোধের প্রতীক। তাঁর পরামর্শ, স্নেহ ও দিকনির্দেশনা আমাদের সাংবাদিকতার পথে অনুপ্রেরণা জোগায় প্রতিদিন।”
জন্মদিনে শুভানুধ্যায়ীরা কামনা করেছেন তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য।

তাঁরা বিশ্বাস করেন— সাংবাদিক মোস্তফা খানের কলম আগামীতেও সত্য, ন্যায় আর মানুষের অধিকারের পক্ষে নির্ভীকভাবে কথা বলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...