২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৪৬| শীতকাল|
শিরোনাম:
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার ছেলের আবেগঘন স্ট্যাটাস বেলাবোতে বিএনপির ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে আমান উল্লাহর গণসংযোগ শিবপুরে ব্রাইট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বেলাবোতে ধানের শীষের পক্ষে প্রচারণায় ছাত্রদল নরসিংদী যুবদল নেতা বিদ্যুতের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিসি আনোয়ার রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার তুলাতলী মডেল হাই স্কুলে পিঠা উৎসব–২০২৬ অনুষ্ঠিত

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,

নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিক সংঘর্ষে নারীসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পাশাপাশি বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে। এলাকায় এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া।
এই বিরোধের জেরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়নার গুলিতে মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের মা শাহানা বেগম বলেন, “সকালে আমার ছেলে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল। এ সময় তাকে গুলি করা হয়। আমরা কোনো দলের নই। যারা আমার বুক খালি করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গিয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...