২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৩০| শীতকাল|
শিরোনাম:
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার ছেলের আবেগঘন স্ট্যাটাস বেলাবোতে বিএনপির ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে আমান উল্লাহর গণসংযোগ শিবপুরে ব্রাইট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বেলাবোতে ধানের শীষের পক্ষে প্রচারণায় ছাত্রদল নরসিংদী যুবদল নেতা বিদ্যুতের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিসি আনোয়ার রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার তুলাতলী মডেল হাই স্কুলে পিঠা উৎসব–২০২৬ অনুষ্ঠিত

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার

খন্দকার শাহ নেওয়াজ:
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬,

নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রায়পুরা থানার আওতাধীন মির্জারচর ও চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মির্জারচর গ্রামের কবরস্থানের একপাশে বস্তায় প্যাঁচানো অবস্থায় একটি একনলা বন্দুক ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। একইদিন চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে মোহিনীপুর বাজারের একপাশে বস্তায় প্যাঁচানো অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির খবর পেয়ে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করায় অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীক, পিএসসি। অভিযানে সেনাবাহিনীর ১২ ল্যান্সার্সের একটি টিম, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি টিম এবং র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি টিম অংশগ্রহণ করে।
সাম্প্রতিক সময়ে রায়পুরা উপজেলায় যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা। এসব অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...