আলমগীর পাঠান:
ইতালি প্রবাসী রোজাদারদের সম্মানে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি। প্রবাসের মাটিতে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান সংগঠনের সভাপতি আমান উল্লাহ আমান।
গতকাল ইতালির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী রোজাদার অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সম্মিলিত ইফতারের মধ্য দিয়ে প্রবাসীদের মধ্যে সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মো. আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি জলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইবনে কয়াম সাথী, বেলাবো উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেলিন, প্রচার সম্পাদক মিয়া সেলিম, সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী, উপদেষ্টা ইয়াসিন হোসেন রাজীব, সিনিয়র সহ-সভাপতি রাহমাতুল্লাহ প্রদান, নুরু মিয়া ও রতন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কাসেম চৌধুরী এবং শাহাদাত হোসেন চৌধুরীসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।