২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৪৬| শীতকাল|
শিরোনাম:
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার ছেলের আবেগঘন স্ট্যাটাস বেলাবোতে বিএনপির ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ নরসিংদী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে আমান উল্লাহর গণসংযোগ শিবপুরে ব্রাইট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বেলাবোতে ধানের শীষের পক্ষে প্রচারণায় ছাত্রদল নরসিংদী যুবদল নেতা বিদ্যুতের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডিসি আনোয়ার রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার তুলাতলী মডেল হাই স্কুলে পিঠা উৎসব–২০২৬ অনুষ্ঠিত

শিবপুরে স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার ছেলের আবেগঘন স্ট্যাটাস

আতাবুর রহমান সানি:
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,

শিবপুর প্রতিনিধি:
নরসিংদী-৩ শিবপুর আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার ছেলে আসিফ উল ইসলাম মৃধার আবেগঘন স্ট্যাটাস। নিচে হুবহু তুলে ধরা হলো।

হয়তো এটাই তাঁর জীবনের শেষ নির্বাচন। এইবারের পর আর হয়তো আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়া হবে না।

আজ আমি একজন সন্তানের কণ্ঠে কথা বলছি। আমার বাবা আরিফ উল ইসলাম মৃধা, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ধাপে ধাপে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে জনগণের ভালোবাসায় উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আজ আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় তিনি সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। তাঁর প্রতীক হাঁস মার্কা।

প্রায় ২২ বছর একটানা চেয়ারম্যান থেকেও তিনি নিজের জন্য কিছুই করেননি। আজও আমরা থাকি একটি সাধারণ টিনের চালের ঘরে। ক্ষমতা তাঁর কাছে ভোগের নয়, ছিল মানুষের সেবা। জীবনের সেরা সময়টা তিনি মানুষের জন্যই বিলিয়ে দিয়েছেন।

বাবার বয়স কম নয়। শরীর ক্লান্ত হলেও মনটা আজও মানুষের জন্য কাঁদে। হয়তো এটাই তাঁর জীবনের শেষ নির্বাচন। এইবারের পর আর হয়তো আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাওয়া হবে না।

আজ আমি একজন সন্তানের হয়ে অনুরোধ করছি, জীবনের শেষ প্রান্তে এসে বাবাকে একা করবেন না। আপনারা সারাজীবন তাঁর পাশে ছিলেন, ইনশাআল্লাহ এইবারও থাকবেন।

ক্ষমতার মালিক আল্লাহ। বাবার জন্য দোয়া করবেন। শেষবারের মতো, আল্লাহর রাস্তায় হাঁস মার্কায় ভোট দিয়ে তাঁকে আপনাদের সেবা করার সুযোগ দিন,আসিফ উল ইসলাম মৃধা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...