৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৪:১৯| বসন্তকাল|
শিরোনাম:
রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব

খন্দকার শাহ নেওয়াজ:
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে উৎসবমুখর পরিবেশে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে কলেজ প্রাঙ্গণ রূপ নেয় এক বর্ণিল মিলনমেলায়।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং প্রভাষক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উপভোগ করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াছমিন।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও উদ্বোধককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ফিতা কেটে বসন্তবরণ ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অতিথির উপস্থিতিতে পুরো কলেজ প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
হলুদ, বাসন্তী ও কমলা রঙের শাড়িতে সজ্জিত তরুণীরা এবং রঙিন পাঞ্জাবি-ফতুয়া পরিহিত তরুণদের উপস্থিতিতে উৎসব পায় ভিন্ন মাত্রা। আগুনরাঙা শিমুল-পলাশ আর কচি পাতার সবুজে বসন্তের আবহ যেন ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসজুড়ে। পিঠা উৎসবের বিভিন্ন স্টলে ঐতিহ্যবাহী দেশীয় পিঠার সমাহার উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), অফিসার কাউন্সিলের সম্পাদক এস এম আমজাদ হোসেন, অধ্যাপক আবুল বাসার ভুইয়া, অধ্যাপক নাদির হোসেন, বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক সালাউদ্দিন মুর্তজা, পিঠা উৎসবের আহ্বায়ক নীগার লায়লা নীলা, শিবপুর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি আরিফ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
বসন্তের রঙিন আবহ, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী পিঠার স্বাদে মুখরিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...