৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৪:১৭| বসন্তকাল|
শিরোনাম:
রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা

আলমগীর পাঠান:
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬,

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হচ্ছেন—এমন খবরে তার নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। এর আগে তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকেই তাকে মন্ত্রী করার জোর দাবি ওঠে।
মঙ্গলবার দুপুরে তার পূর্ণমন্ত্রী হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেলাবো ও মনোহরদী উপজেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ মিছিল করেন এবং নারায়ণপুর বাজার এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
চারবারের নির্বাচিত এই সংসদ সদস্যকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, “জননেতা বকুল সরদার মন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। তার নেতৃত্বে বেলাবো-মনোহরদীর শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”
বেলাবো উপজেলা যুবদলের নেতা মো. মাসুদ মোল্লা বলেন, “আমরা আনন্দিত। তার হাত ধরে স্বাস্থ্য খাতে নতুন মাইলফলক রচিত হবে বলে আশা করি।”
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, “সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নারায়ণপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।”
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, “বিগত সময়ে তিনি তার দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে বলে আমরা বিশ্বাস করি।”
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে নরসিংদীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং জেলার সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...