নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ অর্থ আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
অভিযান চলাকালে রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে কৃষিজমি ও বিভিন্ন স্থান থেকে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।