২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:৫০| বসন্তকাল|
শিরোনাম:
জনগণের কষ্ট লাঘবে কড়া হুঁশিয়ারি এমপি বকুলের: প্রান্থশালা গুদারাঘাটের টোল বন্ধের ঘোষণা রায়পুরায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেলাবোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসিকে জরিমানা বেলাবতে নি:স্বার্থ সংগঠনের উদ্যোগে ২১০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রোজাদারদের সম্মানে ইতালিতে ইফতার ও দোয়া মাহফিল রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মফস্বল সাংবাদিকদের জীবনসংগ্রাম নিয়ে ‘একটি কলমের দাম’ উপন্যাসের মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন ‘অদম্য নারী’ বিভাগীয় সম্মাননা

রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য রায়পুরা ফাউন্ডেশন এর আয়োজনে ১০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান এবং ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) রায়পুরার দারুল ইকরা মডেল মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। রায়পুরা ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ও দারুল ইকরা মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল্লাহ আফফান আলী জামীর পরিচালনায় বক্তব্য রাখেন রায়পুরা বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নুরউদ্দিন, রায়পুরা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক অজয় সাহা, ইকরা ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মেহেদী রুবেল প্রমূখ। সম্মাননা প্রাপ্তরা হলেন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, দারুল ইকরা মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও আব্দুল্লাহ আফফান আল জামী, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম সরকার, চর মরজাল নবচেতনা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. হান্নান প্রধান। প্রতিষ্ঠান পর্যায়ে ওয়াটসন গ্রুপ, রায়পুরা রানার্স কমিউনিটি, রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম, খান আইটি হোস্ট ও বাঁশরী শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হক, সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সহ সভাপতি তন্ময় সাহা, দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, রায়পুরা ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সাংবাদিক প্রণয় সাহা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...