৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:০৩| বসন্তকাল|
শিরোনাম:
রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন এগারো সিন্ধু প্রভাতি (৭৩৭) ও এগারো সিন্ধু গোধূলী (৭৫০)–এর নতুন যাত্রাবিরতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রাবিরতির শুভ সূচনা করেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ও এক্সাস সভাপতি মো. খালিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান মিয়া, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দীন, নরসিংদী জেলা শাখার সিনিয়র যুগ্ম-সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সময়সূচি অনুযায়ী এগারো সিন্ধু প্রভাতি (৭৩৭) ট্রেনটি সকাল ৮:৩৮ মিনিটে মেথিকান্দা স্টেশনে পৌঁছে ৮:৪০ মিনিটে কিশোরগঞ্জের উদ্যেশে ছেড়ে যাবে এবং এগারো সিন্ধু গোধূলী (৭৫০) বিকাল ৩:১৫ মিনিটে এসে ৩:১৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির পর ট্রেনের যাত্রাবিরতি কার্যকর হওয়ায় রায়পুরা ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। এতে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
এ উপলক্ষে সংশ্লিষ্টরা মাননীয় রেলপথ উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং রেল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...