৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৬| বসন্তকাল|
শিরোনাম:
রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব

এস এম শরিফ মিয়া:
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬,

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে সহায়তা এবং চরাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
১৫ সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপদেষ্টা হিসেবে রয়েছেন চরাঞ্চলের কৃতি সন্তান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া ৬৪ সদস্যবিশিষ্ট চররায়পুরা থানার উন্নয়ন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামসুউদ্দিন আহমেদ সামু এবং সদস্য সচিব হয়েছেন মাহবুবুর রহমান।
উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোখলেছুর রহমান ফরিদ, অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম, অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান, এম ফখরুল ইসলাম, নূর আহমদ চৌধুরী মানিক, আহসান শিকদার, আবদুল মোমেন সরকার, ফায়জুর রহমান সরকার, জামালুর রহমান জামাল, রাতুল হাসান জাকির, শাহাজাহান সরকার সোহাগ, আবু হানিফ জাকারিয়া ও মেজবাহ উদ্দিন আবুনূর।
জানা গেছে, ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে নতুন চররায়পুরা থানা গঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো— বাঁশগাড়ি, শ্রীনগর, চানপুর, পাড়াতলী, মির্জাপুর ও চরমধূয়া।
গত ২০ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ থানার অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা এম এন জামান, অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম ও অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক সামসুউদ্দিন সামু বলেন, প্রশাসনিক কাঠামোকে সহায়তা, চরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...