১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:২২| বসন্তকাল|
শিরোনাম:
রায়পুরায় নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা শিবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নির্বাচনে নিষ্ক্রিয়তা: কারণ জানিয়ে ক্ষমা চাইলেন তৌফিকুল হক একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রায়পুরা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা

শিবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আতাবুর রহমান সানি, শিবপুর:

নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসিন নাজির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাস্টার,জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আমজাদ হোসেন প্রধান,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি মো: মাহবুব আলম মোল্লা তাজুল ও সাধারণ সম্পাদক শেখ কামাল,সাবেক ছাত্রনেতা কাদির মিষ্টারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।এর আগে রাত ১২টা ১ মিনিটে কলেজগেইট এ অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন। সভাশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন বিজয়ীদের মাঝে বই পুরষ্কার বিতরণ করা হয়।