৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৭| বসন্তকাল|
শিরোনাম:
রাতে কিশোরদের অযথা ঘোরাঘুরি রোধে কঠোর অবস্থান, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন সাংবাদিকতার আলোকবর্তিকা মোস্তফা খান রমজান উপলক্ষে শ্রীরামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে জরিমানা একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ উদয়ন মডেল স্কুল এন্ড কলেজে নবীনবরণ,মেধা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হচ্ছেন: এলাকায় আনন্দের বন্যা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ-এ বর্ণিল আয়োজনে বসন্তবরণ ও পিঠা উৎসব রায়পুরায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধু ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন রায়পুরার নবগঠিত চররায়পুরা থানার উন্নয়ন কমিটি গঠন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সামু, সদস্য সচিব মাহবুব রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে পররাষ্ট্র উপদেষ্টা, সিনিয়র সচিব ও এমপিসহ ৪ জনকে গণসংবর্ধনা

৯০ শতাংশ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানালেন প্রকৌশলী আশরাফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,

এ. কে. এম. সেলিম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিশাল জনসভার আয়োজন করেছে। প্রচারণার শেষ দিন সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুরার সেরাজনগর মুনছুর আলী মডার্ন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল ৯০ শতাংশ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের পক্ষে আয়োজিত এ জনসভায় মানুষের ঢল নামে। জনসমুদ্রে পরিণত হওয়া স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে শত শত মানুষ পাশের সড়ক ও রেললাইনের ওপর অবস্থান নেয়।
প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন,
“আমি নির্বাচিত হলে আগামীর রায়পুরা হবে সাম্য ও মানবতার রায়পুরা। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্ম, দল ও মতের মানুষকে সঙ্গে নিয়ে রায়পুরায় উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সুযোগ এসেছে। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। রায়পুরা যে বিএনপির দুর্গ, তা ভোটের মাধ্যমেই প্রমাণ করবেন।”
নির্বাচিত হলে রায়পুরায় আধুনিক হাসপাতাল স্থাপন ও খেলাধুলার উন্নয়নে ক্লাব গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ৯০ শতাংশ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করে রায়পুরা আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...