• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে গণসংবর্ধনা প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন রায়পুরার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিষেধাজ্ঞা অমান্য করায় রায়পুরা পৌর এলাকায় ৬ ভারি যানবাহন চালক ও ব্যবসায়ীকে জরিমানা রায়পুরায় এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান: অবৈধ মাটি কাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির!

নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলমগীর পাঠান:
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

কৃষি উন্নয়ন ও ভেজালমুক্ত বালাইনাশক ব্যবহারে সচেতনতা তৈরির প্রত্যয়

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে অবস্থিত সুমন হোটেল এন্ড রেস্টুরেন্টের নিচতলায় ফিতা কাটা ও মোনাজাতের মাধ্যমে নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং উপদেষ্টা মোঃ ইমদাদুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারৈচা বাজারের বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী মোঃ তায়েব উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন সমাধান বাংলাদেশের ডিরেক্টর আব্দুস সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন বহুজাতিক ও দেশীয় বালাইনাশক (পেস্টিসাইড) কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, নরসিংদী জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে পেস্টিসাইড অফিসাররা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই কার্যালয় প্রতিষ্ঠার ফলে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি কৃষকদের মাঝে ভেজালমুক্ত ও মানসম্মত বালাইনাশক সঠিক নিয়মে ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।
কার্যালয় উদ্বোধন শেষে দেশ, জাতি ও কৃষিখাতের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category