• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে গণসংবর্ধনা প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন রায়পুরার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিষেধাজ্ঞা অমান্য করায় রায়পুরা পৌর এলাকায় ৬ ভারি যানবাহন চালক ও ব্যবসায়ীকে জরিমানা রায়পুরায় এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান: অবৈধ মাটি কাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু মুঠোফোন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিষেধাজ্ঞা অমান্য করায় রায়পুরা পৌর এলাকায় ৬ ভারি যানবাহন চালক ও ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রায়পুরা প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে রায়পুরা পৌর এলাকায় ভারি যানবাহন চলাচল করায় ৬ জন চালক ও ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এ সময় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ভারি যানবাহন চলাচলের দায়ে সংশ্লিষ্ট চালক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পৌর এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিরসন ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কিছু যানবাহন চালক এ নির্দেশনা অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা জানান, রায়পুরা পৌর এলাকায় যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকল চালক ও ব্যবসায়ীদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে পৌরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে রায়পুরা পৌর এলাকায় যানজটমুক্ত ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category