ডেক্স নিউজ:
নরসিংদীর প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ক্ষুদে ফুটবলাররা ফাইনাল খেলায় নরসিংদী সদর উপজেলার মহিষাসূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। তাদের এ অসাধারণ সাফল্যে পুরো রায়পুরাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
ফাইনাল খেলায় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও শুভকামনা জানান নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন।
দুর্গম চরাঞ্চল থেকে উঠে এসে জেলার সেরা হওয়ার এই অর্জন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ সাফল্যে গর্বিত ও আনন্দিত।
দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের এ ঐতিহাসিক অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।