• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
নরসিংদীতে হাইকোর্টের বিচারপতি জে.বি.এম হাসানকে আইনজীবীদের স্বাগত বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে গণসংবর্ধনা প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন রায়পুরার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিষেধাজ্ঞা অমান্য করায় রায়পুরা পৌর এলাকায় ৬ ভারি যানবাহন চালক ও ব্যবসায়ীকে জরিমানা রায়পুরায় এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান: অবৈধ মাটি কাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে হাইকোর্টের বিচারপতি জে.বি.এম হাসানকে আইনজীবীদের স্বাগত

হুমায়ুন মিয়া:
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন পরিদর্শনে এসে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে.বি.এম হাসান।
এ সময় নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিজ্ঞ আইনজীবী মো. আবদুল মান্নান ভূইয়া এবং সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী আবদুল মজিদ শিকদার তাঁকে স্বাগত জানান।
পরে দুপুর সাড়ে ১টার দিকে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিচারপতি জে.বি.এম হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে.বি.এম হাসান দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মামলার জট কমানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা এড়িয়ে চলার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
তিনি লিগ্যাল এইডের মাধ্যমে বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করতে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বর্তমান সময়ে আইনজীবীরাও দ্রুত মামলা নিষ্পত্তিতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।
নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের প্রশংসা করে বিচারপতি জে.বি.এম হাসান বলেন, আন্তরিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি মডেল বার অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি বিচার বিভাগকে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নরসিংদী জেলা জজকোর্টের বিচারক শেখ হুমায়ুন কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন হাবিব, নরসিংদী আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবদুল হান্নান, সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী আবদুল মজিদ শিকদারসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিজ্ঞ আইনজীবী মো. আবদুল মান্নান ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী আবদুল মজিদ শিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category