শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরার মির্জাপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২

এ.কে.এম সেলিম

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুন) বিকালে মির্জাপুর ইউনিয়নের পুবেরচর গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান উপস্থিত ছিলেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই নাসির উদ্দি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হিসেবে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহি, রায়পুরা থানার এসআই মো. বিল্লাল হোসেন।
সমাবেশে এসআই নাসির উদ্দিন বলেন- ছেলে মেয়েদেরকে মোবাইলে আসক্ত হওয়া বন্ধ করে খেলাধূলায় উৎসাহিত করতে হবে।বাবা মায়ের উচিত তার সন্তানেরা কোথায় যায়, কার সাথে মিশে, অবসর সময় কি করে, সন্ধ্যার পর বাহিরে থাকে কিনা সকল বিষয়ে খোঁজ খবর রাখা।প্রথমে প্রতিটি অভিভাবকের সচেতন হতে হবে। এরপরও এলাকায় জুয়া ও মাদকের কোন ঘটনা ঘটলে আপনারা আমাকে জানাবেন। সাথে সাথে পুলিশ চলে আসবে। জুয়ারি ও মাদকাসক্তদের কোনো ছাড় দেওয়া হবে না।

মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন- আমি মির্জাপুরকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছি।আজকের পর সকল জুয়ারি ও মাদকাসক্তদের হুশিয়ার করে দিচ্ছি -‘ হয় ভালো হবে না হয় জেলে যাবে।’

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃতাজুল ইসলাম ভূইয়া , সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, রায়পুরা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন, উপজেলা যুবলীগ নেতা ডাঃ মো. আসাদ, ১নং ইউপি সদস্য মো. উজ্জ্বল মিয়া ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল চন্দ্র সিং, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ মিয়া সহ স্থানীয় ব্যাক্তিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin