• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ উপলক্ষে তুলাতলী মডেল হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর নরসিংদীতে হাইকোর্টের বিচারপতি জে.বি.এম হাসানকে আইনজীবীদের স্বাগত বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে গণসংবর্ধনা প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন রায়পুরার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিষেধাজ্ঞা অমান্য করায় রায়পুরা পৌর এলাকায় ৬ ভারি যানবাহন চালক ও ব্যবসায়ীকে জরিমানা রায়পুরায় এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান: অবৈধ মাটি কাটায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর

খন্দকার শাহ নেওয়াজ:
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর শপথ গ্রহণ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক তাসলিমা আক্তারসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাসুদ রানা।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অজয় সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান। এছাড়া ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী মুন্সি, নাজমুল হক ভূঁইয়া মোহন, সাইফুল ইসলাম পলাশসহ রায়পুরা ও নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
সভায় বক্তারা সাংবাদিকতার পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যম সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category