শাহানাজ ইসলাম পুতুল

নিস্তব্ধতায় রাতের কোলে
যে শহর ঘুমিয়ে অসার।
নির্ঘুম চাতক আমি হই অমানিশার
শূন্যতার পেয়ালা ভরে নির্বাক হয় আত্ম চিৎকার
তবুও মন বলে তুমি শুধুই আমার।
জানি তোমার ভূবনে ভীরবেনা খেয়া তরী,
নোঙর করবেনা জীবনের তরে কোনদিন আর।
নিরাশার ব্যঞ্জনায় ব্যাথা ভরা হৃদয়ের আবদার
তবুও মন বলে তুমি শুধুই আমার।
যে পথ দেয়ালে মাথা ঠুকে থমকে গেছে বারবার,
গোলাপের সুগন্ধ নেই, বাসনা নেই কিছুতেই ঋনী হবার
ব্যকুল হয়ে খুঁজতে হবেনা জানি আর।
তবুও মন বলে তুমি শুধুই আমার।
যে বিধাতা আমার করে দেয়নি তোমায়,
নিরাশার দরজায় কড়া নাড়ে অসময়ের হাহাকার।
অজস্র প্রেম নিভে গেছে অকালে,মৌনতার পারাপার
নিঃশব্দে তবু মন বলে তুমি শুধুই আমার।
যে তোমাকে পাইনি বলে জীবনের সাথে করেছি অনশন
শূণ্য পেয়ালায় বিষের বাসরী সাজিয়ে করেছি আসর।
কবিতার প্রতিটি চয়নে রচেছি ফুলঝুরি কতো কথার।
তবুও নিঃশব্দে মন বলে তুমি শুধুই আমার।