• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
রায়পুরায় ম্যারাথনের উৎসব, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন দেশ-বিদেশের প্রায় এক হাজার রানার নজরুল বর্ষ উপলক্ষে তুলাতলী মডেল হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর নরসিংদীতে হাইকোর্টের বিচারপতি জে.বি.এম হাসানকে আইনজীবীদের স্বাগত বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসিংদী জেলা পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে বিশিষ্ট শিল্পপতিও সমাজ সেবক শরীফ আহমেদ রিফাতকে গণসংবর্ধনা প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন রায়পুরার দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

রায়পুরায় ম্যারাথনের উৎসব, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

খন্দকার শাহ নেওয়াজ:
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের ‘রায়পুরা ম্যারাথন-২০২৬’। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে আয়োজিত এ ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। গ্রামীণ সড়ক, সবুজ প্রকৃতি আর হলুদ ফসলের মাঠের মনোরম পরিবেশে নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
ভোর ৪টায় রায়পুরা উপজেলা চত্বরে ম্যারাথনের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। পরে ভোর ৫টায় শুরু হয় মূল প্রতিযোগিতা। দৌড়বিদেরা উপজেলা চত্বর থেকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ধরে হাসনাবাদ ১০ নম্বর সেতু পর্যন্ত দৌড়ে গিয়ে আবার উপজেলা চত্বরে ফিরে আসেন।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে ছিল চারটি ক্যাটাগরি। এর মধ্যে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে ২৭০ জন, ২৫ কিলোমিটার হাফ ম্যারাথনে ২০০ জন, ১০ কিলোমিটার দৌড়ে ৪০০ জন এবং শিশুদের এক কিলোমিটার দৌড়ে ১৩০ জন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার এবং রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিনসহ অন্যরা।
ম্যারাথনকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। প্রতিযোগীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ২০০ স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা হাততালি ও উৎসাহ দিয়ে দৌড়বিদদের স্বাগত জানান।
জয়-পরাজয় নয়, সুস্থ থাকাই মূল লক্ষ্য প্রতিযোগীদের অনেকের কাছেই ম্যারাথনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল জয়-পরাজয়ের চেয়ে সুস্থ থাকা, শরীর ও মন ভালো রাখা এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা। তাঁদের মতে, রায়পুরার সবুজ প্রকৃতি ও গ্রামীণ পরিবেশে দৌড়ানোর অভিজ্ঞতা ছিল আনন্দদায়ক ও ব্যতিক্রমী।


ঢাকা থেকে আসা সত্তরোর্ধ্ব দৌড়বিদ সামসুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ম্যারাথনে অংশ নিচ্ছেন। বয়স বাড়লেও শরীর ও মন ভালো রাখতে দৌড় অব্যাহত রেখেছেন। রায়পুরার সবুজে ঘেরা সড়ক, গাছপালা ও হলুদ ফসলের মাঠ তাঁকে মুগ্ধ করেছে। পথে স্থানীয় মানুষের আন্তরিক অভ্যর্থনাও তাঁর ভালো লেগেছে। তরুণদের নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ঢাকা থেকে আসা প্রতিযোগী সুবাহা মাহাদি সিদ্দিকী বলেন, মায়ের অনুপ্রেরণায় তিনি দৌড় শুরু করেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন স্থানে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। রায়পুরার মেঠোপথ ও প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ ম্যারাথন তাঁর কাছে বিশেষভাবে ভালো লেগেছে।
সোয়ান গ্রুপের চেয়ারম্যান মো. কবির উদ্দিন বলেন, সত্তরোর্ধ্ব বয়সেও ৪২ কিলোমিটার দৌড়ে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। রায়পুরার সুন্দর ট্র্যাক ও প্রাকৃতিক পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে। সুস্থ জীবনযাপনে নিয়মিত ব্যায়াম ও দৌড়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।
ভবিষ্যতে আরও বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনা ম্যারাথনের স্পনসর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় অংশ নেওয়ায় তাঁরা আনন্দিত। ভবিষ্যতে আরও বেশি দৌড়বিদকে সম্পৃক্ত করে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে এ আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
রায়পুরা রানার্স কমিউনিটির অ্যাডমিন ও আয়োজক কমিটির সমন্বয়ক সবুজ শিকদার বলেন, তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
আয়োজকেরা জানান, রায়পুরাকে দেশ-বিদেশে ইতিবাচকভাবে তুলে ধরা, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও শরীরচর্চায় আগ্রহী করা এবং মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রায় এক হাজার দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন-২০২৬ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি; বরং স্বাস্থ্যসচেতনতা, তারুণ্যের উদ্দীপনা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়কে সামনে রেখে স্থানীয় মানুষের মধ্যে তৈরি করেছে নতুন উৎসাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category