• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
রায়পুরা সাংবাদিক ফোরামের নেতৃত্বে পুনরায় হারুন অর রশিদ, সম্পাদক দেলোয়ার হোসেন রায়পুরায় ইউএনওর উদ্যোগে নতুন স্কুলঘর, স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে রায়পুরার কণ্ঠ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা ও কেক কাটা কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার বিলাসবহুল বিয়ের আয়োজন নয়, মানবতার দৃষ্টান্ত গড়লেন ভারতীয় ব্যবসায়ী ঘরে তৈরি পিঠা-পুলি ও সুস্বাদু খাবারের আয়োজনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা সাদিয়া ইসলাম রত্না থানাহাটির গোলবন্যায় বিধ্বস্ত শতদল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন থানাহাটি ফুটবল একাদশ নরসিংদীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা নরসিংদীতে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য এমএমএস ট্যাবলেট বিতরণ ও এএনসি কর্নার উদ্বোধন

রায়পুরায় ইউএনওর উদ্যোগে নতুন স্কুলঘর, স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে

এস এম শরিফ মিয়া:
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

এস.এম. শরীফ মিয়া:
নরসিংদীর রায়পুরায় জরাজীর্ণ ভবনের ঝুঁকি থেকে শিক্ষার্থীদের নিরাপদ রাখতে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা। তাঁর উদ্যোগে উপজেলার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে তিন কক্ষবিশিষ্ট একটি নতুন টিনশেড স্কুলঘর। এতে ঝুঁকিমুক্ত পরিবেশে পাঠদানের সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নবনির্মিত স্কুলঘরটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের মূল ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় শ্রেণিকক্ষ সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। জরাজীর্ণ ভবনে পাঠদান অব্যাহত থাকায় কোমলমতি শিক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকিও ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের অর্থায়নে দ্রুত তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণের উদ্যোগ নেন ইউএনও মাসুদ রানা।
নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হয়েছে নতুন বেঞ্চ। শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে চেয়ার-টেবিল। এছাড়া শ্রেণিকক্ষগুলোতে বৈদ্যুতিক পাখা ও লাইটের ব্যবস্থাও করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে অপেক্ষাকৃত নিরাপদ ও সুন্দর পাঠদানের পরিবেশ।
নতুন শ্রেণিকক্ষ পেয়ে আনন্দ প্রকাশ করেছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, পলাশতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন ভূঁইয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন কবির।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের অর্থায়নে তিনটি শ্রেণিকক্ষবিশিষ্ট টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বেঞ্চ এবং শিক্ষকদের জন্য চেয়ার-টেবিলসহ বৈদ্যুতিক পাখা ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা যেন নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সেটিই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category