• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
নরসিংদীতে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য এমএমএস ট্যাবলেট বিতরণ ও এএনসি কর্নার উদ্বোধন লটকনের সাফল্যগাথা তুলে ধরে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন নরসিংদীর মনিরুজ্জামান রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২২ হাজার টাকা রায়পুরায় পৃথক অভিযানে ৩ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল রায়পুরায় ছেলের কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে পিতার সংবাদ সম্মেলন রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের টেকসই পুনর্বাসনে অংশীজন সমন্বয় কর্মশালা রায়পুরায় ম্যারাথনের উৎসব, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন দেশ-বিদেশের প্রায় এক হাজার রানার

নরসিংদীতে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত

এস এম শরিফ মিয়া:
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:
মানব পাচারের শিকার নারী ও পুরুষদের সুরক্ষা, পুনর্বাসন, সমন্বিত সেবা নিশ্চিতকরণ এবং সমাজে টেকসই পুনরেকত্রীকরণের লক্ষ্যে নরসিংদীতে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) নরসিংদীর অর্বিট রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।

সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (WARBE Development Foundation) বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ (ফেজ-২) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।

কর্মশালায় মানব পাচারের শিকার ব্যক্তিদের চাহিদা নিরূপণ, কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়া, ব্যক্তিভিত্তিক সেবা পরিকল্পনা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শুধু উদ্ধার করাই যথেষ্ট নয়; প্রয়োজন যথাযথ সুরক্ষা, চিকিৎসা, মানসিক সহায়তা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তারা আরও বলেন, পাচারের শিকার ব্যক্তিদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করতে কার্যকর সেবা প্রদান এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্থানীয় সমাজসেবাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালার মাধ্যমে মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, পুনর্বাসন ও টেকসই পুনরেকত্রীকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category