• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২২ হাজার টাকা রায়পুরায় পৃথক অভিযানে ৩ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল রায়পুরায় ছেলের কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে পিতার সংবাদ সম্মেলন রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের টেকসই পুনর্বাসনে অংশীজন সমন্বয় কর্মশালা রায়পুরায় ম্যারাথনের উৎসব, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন দেশ-বিদেশের প্রায় এক হাজার রানার নজরুল বর্ষ উপলক্ষে তুলাতলী মডেল হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২২ হাজার টাকা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এ ছাড়া একটি হাসপাতাল ও দুটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মানহীন ও লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে খন্দকার ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে সিলগালা করা হয়।

অভিযানে আল সাবাহ হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নিয়ম মেনে ব্যবসা পরিচালনা না করায় দুটি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস মুনমুন পাল।

অভিযানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. নজরুল ইসলাম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুপার মনিরা আক্তার এবং রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবার মান বজায় রাখা, অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category