• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার বিলাসবহুল বিয়ের আয়োজন নয়, মানবতার দৃষ্টান্ত গড়লেন ভারতীয় ব্যবসায়ী ঘরে তৈরি পিঠা-পুলি ও সুস্বাদু খাবারের আয়োজনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা সাদিয়া ইসলাম রত্না থানাহাটির গোলবন্যায় বিধ্বস্ত শতদল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন থানাহাটি ফুটবল একাদশ নরসিংদীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা নরসিংদীতে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য এমএমএস ট্যাবলেট বিতরণ ও এএনসি কর্নার উদ্বোধন লটকনের সাফল্যগাথা তুলে ধরে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন নরসিংদীর মনিরুজ্জামান রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২২ হাজার টাকা রায়পুরায় পৃথক অভিযানে ৩ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া শহরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তারের পর কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার কিশোরকে একমাত্র আসামি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। দশম শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে বাসায় ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় পেছন থেকে এক কিশোর তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে ওই শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে জখম হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন ওই শিক্ষার্থী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে পুলিশ। তাকে গ্রেপ্তারে বাড়িতে অভিযান চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, গ্রেপ্তার কিশোরের বাবা ও একমাত্র বড় ভাই প্রবাসে থাকেন। সে মায়ের সঙ্গে বাড়িতে বসবাস করত। অভিযুক্ত ওই কিশোরও দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সূত্র: বা.বাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category