• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
ঘরে তৈরি পিঠা-পুলি ও সুস্বাদু খাবারের আয়োজনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা সাদিয়া ইসলাম রত্না থানাহাটির গোলবন্যায় বিধ্বস্ত শতদল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন থানাহাটি ফুটবল একাদশ নরসিংদীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা নরসিংদীতে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য এমএমএস ট্যাবলেট বিতরণ ও এএনসি কর্নার উদ্বোধন লটকনের সাফল্যগাথা তুলে ধরে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন নরসিংদীর মনিরুজ্জামান রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২২ হাজার টাকা রায়পুরায় পৃথক অভিযানে ৩ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল রায়পুরায় ছেলের কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে পিতার সংবাদ সম্মেলন রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১

থানাহাটির গোলবন্যায় বিধ্বস্ত শতদল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন থানাহাটি ফুটবল একাদশ

খন্দকার শাহ নেওয়াজ:
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
হাইভোল্টেজ ফাইনালে প্রতিপক্ষের জালে একে একে তিনবার বল পাঠিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে থানাহাটি ফুটবল একাদশ। ৩-০ গোলের ব্যবধানে তুলাতলী শতদল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে হারিয়ে ‘আব্দুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। আর শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন থানাহাটি দলের খেলোয়াড় ও সমর্থকরা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রায়পুরা পৌর শহরের তাত্তাকান্দা রাজকিশোর রাধামোহন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনালে মুখোমুখি হয় তুলাতলী শতদল স্পোর্টিং ক্লাব ও থানাহাটি ফুটবল একাদশ। শিরোপার লড়াই দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে আক্রমণাত্মক ফুটবল ও দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় থানাহাটি একাদশ। প্রথমার্ধে এক’টি গোল করে এগিয়ে যায় দলটি। বিরতির পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা বজায় রেখে আরও দু’টি গোল করে থানাহাটি। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। অপরদিকে, শিরোপার স্বপ্নভঙ্গ হয়ে রানার্সআপ হয় তুলাতলী শতদল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ম্যাচের উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান জান্নাতুল শাপলা।

টুর্নামেন্টের সভাপতি ও রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নৌকাবাইচ আয়োজন করা হবে রায়পুরার মেঘনা নদীতে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় শত শত নৌকা অংশ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সোহেল বলেন, সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে খেলাধুলাসহ সার্বিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে রায়পুরা। তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category