• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
রায়পুরা সাংবাদিক ফোরামের নেতৃত্বে পুনরায় হারুন অর রশিদ, সম্পাদক দেলোয়ার হোসেন রায়পুরায় ইউএনওর উদ্যোগে নতুন স্কুলঘর, স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে রায়পুরার কণ্ঠ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা ও কেক কাটা কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার বিলাসবহুল বিয়ের আয়োজন নয়, মানবতার দৃষ্টান্ত গড়লেন ভারতীয় ব্যবসায়ী ঘরে তৈরি পিঠা-পুলি ও সুস্বাদু খাবারের আয়োজনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা সাদিয়া ইসলাম রত্না থানাহাটির গোলবন্যায় বিধ্বস্ত শতদল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন থানাহাটি ফুটবল একাদশ নরসিংদীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা নরসিংদীতে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য এমএমএস ট্যাবলেট বিতরণ ও এএনসি কর্নার উদ্বোধন

রায়পুরার কণ্ঠ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা ও কেক কাটা

খন্দকার শাহ নেওয়াজ:
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্ম ও অনলাইন মাল্টিমিডিয়া চ্যানেল ‘রায়পুরার কণ্ঠ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাতে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন অনলাইন মাল্টিমিডিয়া নিউজ চ্যানেলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী রকিবুল আলম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন মাল্টিমিডিয়া নিউজ চ্যানেলের সাংবাদিকরা।

আলোচনা সভায় ‘রায়পুরার কণ্ঠ’র পথচলা, সাফল্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে ডিজিটাল গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল গণমাধ্যম তথ্যপ্রবাহের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে ‘রায়পুরার কণ্ঠ’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category