বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলা প্রতিষ্ঠিত নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন মোঃ মুজিবুর রহমান। তিনি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার এর স্থলাভিষিক্ত হন। আজ মঙ্গলবার সকালে গর্ভনিং বডির এক সভায় আব্দুস সাত্তারকে উক্ত পদ থেকে সরিয়ে মোঃ মুজিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয় গভর্নিং বডি।
গভর্নিং বডির সভাপতি মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সদস্য মোঃ খায়রুল বাকের, সদস্য মোঃ সুলতান আহমেদ বাবু, কামাল উদ্দিন ভূঁইয়া, সাখাওয়াত হোসেন সবুজ, আসাদুল হক, মোঃ হাবিবুর রহমানসহ প্রমূখ