শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সাংবাদিক হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি:
ডিবিসি নিউজের প্রযোজনা নির্বাহী সিরাজগঞ্জের কৃতি সন্তান আব্দুল বারীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহীদ নাজমুল চত্বরে প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক হীরক গুন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি হারুন-অর রশিদ খান হাসান, সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

সময় শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, পুজা উদযাপন পরিষদ, বেলকুচি, কামারখন্দ ও সলঙ্গায় কর্মরত সাংবাদিকরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্বৃত্তের হাতে ডিবিসি নিউজের প্রযোজনা নির্বাহী আব্দুল বারীকে নির্মমভাবে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। একই সঙ্গে ঘাতকদের দ্রুত গ্রেফতার না করলে সিরাজগঞ্জে থেকেই আগামী দিনে বৃহত্তর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, বুধবার (৮ জুন) সকালে রাজধানী ঢাকার গুলশানে পুলিশ প্লাজার বিপরীত দিকে লেকের পাশের রাস্তা থেকে আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আব্দুল বারী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে। তিনি ডিবিসি নিউজের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন। মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin