• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
ঘরে তৈরি পিঠা-পুলি ও সুস্বাদু খাবারের আয়োজনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা সাদিয়া ইসলাম রত্না থানাহাটির গোলবন্যায় বিধ্বস্ত শতদল, ৩-০ গোলে চ্যাম্পিয়ন থানাহাটি ফুটবল একাদশ নরসিংদীতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা নরসিংদীতে মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে দুই দিনব্যাপী অংশীজন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য এমএমএস ট্যাবলেট বিতরণ ও এএনসি কর্নার উদ্বোধন লটকনের সাফল্যগাথা তুলে ধরে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন নরসিংদীর মনিরুজ্জামান রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা ২২ হাজার টাকা রায়পুরায় পৃথক অভিযানে ৩ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল রায়পুরায় ছেলের কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে পিতার সংবাদ সম্মেলন রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১

ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে রাবি শিক্ষার্থী বহিষ্কার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৮০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া শিক্ষার্থী নাজমুল হাসান চৌধুরী শিশির বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ তৃতীয় বর্ষের ছাত্র

সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম বাংলানিউজকে বলেন, বহিষ্কার হওয়া ছাত্র শিশিরের বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি থেকে নিজ বিভাগের সহপাঠী ও সিনিয়র একাধিক ছাত্রীকে অশালীন ও কুরুচি সম্পন্ন মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়। গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে আইন বিভাগের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল ওই ছাত্রের বিরুদ্ধে।

কমিটি বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

আইন বিভাগ সূত্রে জানা যায়, ফেসবুকে ‘মৃন্ময় আয়ান’ নামে একটি ভুয়া আইডি থেকে আইন বিভাগের এক ছাত্রীদেরকে খারাপ মেসেজ, ভিডিও ও মেসেজ পাঠানো হতো। ২০ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে শিশিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীরা মামলা না করায় পরদিন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

এরপর ২৫ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থীরা উত্ত্যক্তের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন।

২৭ মার্চ বিভাগের একাডেমিক কমিটির সভা শেষে বিভাগের পক্ষ থেকে ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলে লিখিত অভিযোগ দেওয়া হয়।

শিক্ষার্থী ও বিভাগের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category