• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
রায়পুরায় যুবসমাজের দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে EARN প্রকল্পের উদ্যোগ ১৫ বছর ধরে নির্বাচন নেই চাঁনপুর ইউনিয়নে, চেয়ারম্যান অপসারণ ও দ্রুত ভোটের দাবিতে মানববন্ধন আধুনিক ও নৈতিক শিক্ষার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুলের ফেইথ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে কোরআন শরিফ সবক ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরা সাংবাদিক ফোরামের নেতৃত্বে পুনরায় হারুন অর রশিদ, সম্পাদক দেলোয়ার হোসেন রায়পুরায় ইউএনওর উদ্যোগে নতুন স্কুলঘর, স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে রায়পুরার কণ্ঠ’র প্রথম বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা ও কেক কাটা কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার বিলাসবহুল বিয়ের আয়োজন নয়, মানবতার দৃষ্টান্ত গড়লেন ভারতীয় ব্যবসায়ী ঘরে তৈরি পিঠা-পুলি ও সুস্বাদু খাবারের আয়োজনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন উদ্যোক্তা সাদিয়া ইসলাম রত্না

রায়পুরায় যুবসমাজের দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে EARN প্রকল্পের উদ্যোগ

খন্দকার শাহ নেওয়াজ:
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

অবহিতকরণ সভা অনুষ্ঠিত, গঠিত হলো উপজেলা সমন্বয় কমিটি

খন্দকার শাহ নেওয়াজ:
নরসিংদীর রায়পুরায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে EARN Project-এর অবহিতকরণ সভা (Inception Meeting) ও উপজেলা সমন্বয় কমিটি (UCC) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে ASPADA Poribesh Unnayan Foundation-এর বাস্তবায়নাধীন EARN Project-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফাতেমা আক্তার, EARN Project-এর উপজেলা ম্যানেজার মো. রিফাত আহমদ, উপজেলা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা চাকরি সংস্থাপন কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট অংশীজনেরা।

সভায় EARN প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে যুবসমাজকে যুগোপযোগী দক্ষতায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহ প্রদান এবং তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এ ছাড়া উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং প্রকল্পের কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির (UCC) ভূমিকা, দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে শুধু প্রশিক্ষণ প্রদানই যথেষ্ট নয়; প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে EARN প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অর্জন এবং রায়পুরা উপজেলায় প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ ও অর্থনৈতিক সক্ষমতা তৈরির উদ্দেশ্যে ASPADA Poribesh Unnayan Foundation-এর মাধ্যমে রায়পুরায় EARN Project-এর কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category