রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে শের-আলী (৩৫) একই ইউনিয়নের মো. বাছেদ মেম্বার সহ সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার কর্মকাণ্ডের জন্য দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে তিনি রায়পুরার গণমাধ্যমকর্মীদের মাধ্যমে একটি সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে অত্র ইউনিয়নের খাকচকে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন উল্লেখ করেন, তার ছেলে শের আলী নেশাগ্রস্ত হয়ে কারও প্ররোচনায় এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা পলাশতলী ইউনিয়নের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ ঘটনায় তিনি ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
বিজ্ঞপ্তিতে তিনি আরও দাবি করেন, যার বিরুদ্ধে এমন মিথ্যা তথ্য প্রকাশ করেছে, তিনি পলাশতলী ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি সুখে-দুঃখে মানুষের পাশে রয়েছেন। ইউনিয়নের বিভিন্ন বিরোধ কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই মীমাংসা করার বহু প্রমাণ রয়েছে।
আরো উল্লেখ করেন, মাদকবিরোধী ব্যক্তি হিসেবে তিনি মাদক বিক্রেতাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন এবং মাদক সেবনের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিকে এলাকা ছাড়তে বাধ্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছেলে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।