• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
রায়পুরায় ছেলের কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে পিতার সংবাদ সম্মেলন রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের টেকসই পুনর্বাসনে অংশীজন সমন্বয় কর্মশালা রায়পুরায় ম্যারাথনের উৎসব, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন উৎসব, অংশ নেবেন দেশ-বিদেশের প্রায় এক হাজার রানার নজরুল বর্ষ উপলক্ষে তুলাতলী মডেল হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির শপথ, পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর নরসিংদীতে হাইকোর্টের বিচারপতি জে.বি.এম হাসানকে আইনজীবীদের স্বাগত বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ১

খন্দকার শাহ নেওয়াজ:
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ একটি পুরোনো সাদা রঙের টয়োটা নোয়াহ মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা থানা প্রাঙ্গণে প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার ইন্সপেক্টর (নিঃ) টিএম ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকার একটি পাকা সড়কে অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ১১-৪২১৬। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে, এ অভিযান ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে রায়পুরা উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মাদক নির্মূলে পুলিশের চলমান কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার বিষয়ে পুলিশ গুরুত্বারোপ করেছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category