
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টায় রায়পুরা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ সময় রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা রিপোর্টার্স ক্লাব ও রায়পুরা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাংবাদিকদের সাথে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।