৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৪৮| বসন্তকাল|

রায়পুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভার ৯নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মেম্বারের নিজ বাড়িতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, মোট ১২০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, নারিকেল, দুধ ও কিসমিস প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ বিদ্যাপীঠ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক শীতল চন্দ্র দাস, সিরিজকান্দি দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান নীরু, ইমপেরিয়াল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক খন্দকার শাহ নেওয়াজ, শতদল স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক ও শিক্ষক মো. শামীম মোল্লা, মো. হাতেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...