৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:২৫| বসন্তকাল|

উত্তর বাখরনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬,

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত মুখ মোঃ সোহেল রানা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি রায়পুরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উত্তর বাখরনগর বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন পরিচিত কীটনাশক ব্যবসায়ী হিসেবেও এলাকায় সুপরিচিত।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ সোহেল রানা বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার কামনা।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে উত্তর বাখরনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।”
সম্প্রতি তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। একই সঙ্গে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...