বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবোতে শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আলী হোসেন, বেলাবো:
“বৈষম্য রুখবো, প্রথা ও সংস্কার ভাঙবো, সমতার পৃথিবী গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ নজিব উদ্দিন খান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার ব্যবস্থাপনায় শনিবার (১৪ মার্চ) উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো উপজেলা সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল, সংগঠনের সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি স্বাবলম্বী করার লক্ষ্যে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin