বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা বেলাবোতে ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় এসএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ২২ বছর পর বেলাবো ছাত্রদলের কমিটি, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি আউয়াল, সম্পাদক সজল শিবপুরে শত্রুতার জেরে ফসল কেটে বিনষ্ট, কৃষকের আহাজারি

বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

আলমগীর পাঠান:
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলায় নবগঠিত উপজেলা ছাত্রদল কমিটিকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
জানা যায়, দীর্ঘ প্রায় ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদল নতুন কমিটি পেয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গত রবিবার (৬ এপ্রিল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেন। অনুমোদিত কমিটির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নতুন কমিটিতে মো. আশিক সুজন মামুনকে সভাপতি ও মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বারৈচা-বেলাবো সড়ক থেকে শুরু হয়ে বারৈচা বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
এ সময় নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের প্রতি কৃতজ্ঞতা জানান।
নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলের সকল আন্দোলন-সংগ্রামে তারা সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, কমিটি ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণসহ আনন্দঘন কর্মসূচি পালন করে আসছেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin