বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলামের প্রার্থীতা ঘোষণা বেলাবোতে ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় এসএসসি পরীক্ষার্থীদের জন্য উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ২২ বছর পর বেলাবো ছাত্রদলের কমিটি, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি আউয়াল, সম্পাদক সজল শিবপুরে শত্রুতার জেরে ফসল কেটে বিনষ্ট, কৃষকের আহাজারি

বেলাবোতে ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলায় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. আশিক সুজন মামুন সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টিমুখের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া এবং নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদের সঙ্গে মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তিনি চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামে গিয়ে নরসিংদী জেলা যুবদলের সদস্য মো. আনিসুর রহমানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। একইসঙ্গে উপজেলা ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবির পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মো. হুমায়ুন কবির শরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সংগঠনের ভেতরে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে গতি সঞ্চার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin