বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলাবো উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন কবির শরিফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অতীতের গ্লানি, দুঃখ ও কষ্টকে পেছনে ফেলে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে বাংলা নববর্ষের আগমন ঘটুক। নতুন বছরের সূচনা সকলের জীবনে বয়ে আনুক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও জাতিসত্তার বিকাশে নতুন প্রেরণা জোগায়।
ব্যতিক্রমী এই শুভেচ্ছা বার্তায় তিনি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি কামনা করে আরও উল্লেখ করেন, “আমাদের কৃষ্টি ও ঐতিহ্যই আমাদের মূল শক্তি। নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষের হৃদয়। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি মানবিক ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে পারি, নববর্ষে এটাই হোক আমাদের অঙ্গীকার।”
পরিশেষে, তিনি দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।