১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:০৬| বসন্তকাল|
শিরোনাম:
“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার রায়পুরায় নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আশরাফকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী  বেলাবোতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রায়পুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর বাখরনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছা রায়পুরায় সাংবাদিকদের সাথে নবাগত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে ওয়ার্ড বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,

দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় আরও শক্তিশালী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)”-এর কার্যক্রম জোরদার করেছে। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্ক মূলত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিএনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। এটি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যার মাধ্যমে কেন্দ্রীয় বার্তা অল্প সময়ের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
বিজিএনের অন্যতম প্রধান মাধ্যম হলো “BNP Network” নামের কেন্দ্রীয় ফেসবুক পেজ। পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক পৃথক পেজও পরিচালিত হচ্ছে—যেমন “BNP Network, Sylhet-1”। এসব পেজে দলীয় নীতিমালা, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত কনটেন্ট প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রস্তুতকালে কেন্দ্রীয় “BNP Network” পেজটিতে প্রায় ৩১ হাজার ফলোয়ার রয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র আরও জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা এই নেটওয়ার্ক শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয়; বরং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়ও সক্রিয় ভূমিকা রাখছে। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য সংগ্রহ করে দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচারও প্রতিহত করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...