১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৫| বসন্তকাল|
শিরোনাম:
রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী  বেলাবোতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রায়পুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর বাখরনগর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ঈদ শুভেচ্ছা রায়পুরায় সাংবাদিকদের সাথে নবাগত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে ওয়ার্ড বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেলাবোতে শিক্ষা-চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ শিবপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় মো: নাহিদ হাসান (২০) নামে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেন এর ছেলে ও সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।
আহত ইমামের বাবা জাকির হোসেন ও তার বোন শান্তা আক্তার জানান, দীর্ঘদিন যাবত এলাকায় কয়েকজন বখাটেরা মাদক সেবন করে আসছিলো। এসব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় মসজিদের ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কেনার জন্য বাজারে যাওয়ার পথে কয়েকজন মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতি, চেইন সহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। পরে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহান সহ ১০/১২ জনের ওপর অভিযোগ তুলেছেন স্বজনরা। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ আসার আগেই আমরা প্রাথমিকভাবে কয়েকজনের নাম পেয়েছি, তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...