শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবোতে ওয়ার্ড বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আলমগীর পাঠান:
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বি.এন.পির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার নারায়ণপুর বাজার কলেজ মাঠ প্রাঙ্গণে ৯নং ওয়ার্ড বি.এন.পির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব।

এই সময় আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আতাউর রহমান বাচ্চু, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল,বেলাবো উপজেলা যুবদলের সদস্য মোঃ রবিন মোল্লা, ইউনিয়ন বিএনপির নেতা সিদ্দিকুর রহমান, ইসমাঈল প্রধান, মিলন মিয়া,নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়া,বিএনপির নেতা মো:বাদল মিযা,ইলিয়াছ ভূইয়া,উপজেলা যুবদলের নেতা সাইফুল ইসলাম, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের নেতা তারেক ফকির,যুবনেতা মোঃ রুবেল,ছাত্রনেতা বিদ্যুৎ’সহ প্রমুখ।

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে আয়োজিত বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়।

মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin