নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় অফিসার্স ফোরাম রায়পুরা নরসিংদী (অফোরান)-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার তথ্য ভবন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রায় ৩০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাবেক অতিরিক্ত সচিব (অব.) মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। পরে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত নেটওয়ার্কিং এবং সমাজ উন্নয়নে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রফেসর এ এস এম এমদাদুল কবীর, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আশিকুর রহমান, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাহাঙ্গীর আলম সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান খানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন পেশায় কৃতিত্বপূর্ণ অবদান ও পদোন্নতির জন্য ৩৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইমরান সরকার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আসাদুল হক, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান খান এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন।
অর্জন উদযাপন পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম চঞ্চল (এসপিও, রূপালী ব্যাংক পিএলসি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলায়মান মিয়া, নিউরো সার্জন ও সহযোগী অধ্যাপক ডা. ইমরান সরকার এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আসাদুল হক।